ঢাকাসংবাদ সারাদেশসারাদেশ

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাবীবুর রহমান নিহত

ঢাকা প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় অকালেই প্রান হারালেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমান হাবীব।

আজ বুধবার রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত হাবিবুর রহমানের স্থায়ী ঠিকানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ পিয়ার মিয়া।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক জানান, রাত ২টা ৩৫ মিনিটের দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের একটু সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে সজোরে ধাক্কা দেয়। এতে হাবীবুর রহমান সড়কে আছড়ে পড়েন। 

পরে মাজদার রহমান নামে এক পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মোটরসাইকেলটি উদ্ধার করে নয়াটোলা পুলিশ ফাঁড়িতে হেফাজতে রাখে। পরে রাত ৪টার দিকে হাবীবুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে সাংবাদিক হাবীবুর রহমানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব তাৎক্ষণিক এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ডিআরইউ এর নেতারা।  

সংবাদকর্মী হাবীবুর রহমানের নামাজে জানাজা ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ), সময়ের আলোর কার্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নেয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button