ঢাকাসংবাদ সারাদেশ

স্ত্রীর গলা কেটে পালিয়ে গেলেন স্বামী রফিক মিয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

যৌতুক না পেয়ে সুমা আক্তার রহিমা নামে ১ গৃহবধূর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রফিক মিয়ার নামে। গত রোববার রূপগঞ্জের তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ঘটনার পরেই পালিয়ে যায় স্বামী রফিক মিয়া। নিহত রহিমা নাটোর গুরুদাসপুরের খবজিপুর এলাকার আজাদ হোসেনের মেয়ে।  

জানা গেছে, দেড় বছর আগে ডেমরা থানাধীন সারুলিয়া ডগাইর এলাকার খোরশেদ বেপারীর ছেলে রফিক মিয়ার সাথে রহিমার বিয়ে হয়েছিলো। এবং তারা তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার কামাল হাজীর বাড়িতে ভাড়া থাকতো।

রহিমার মা নুরজাহান বেগম জানান, প্রায়ই তার মেয়ের কাছে যৌতুক হিসেবে টাকা দাবি করে রফিক মিয়া। টাকা না দেওয়ায় রহিমাকে প্রায়ই শারীরিক ভাবে নির্যাতন করতো সে। গত রোববার বেলা ১০টার দিকে ধারালো অস্ত্র দিয়ে রহিমার গলা কেটে হত্যা করে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায় রফিক মিয়া।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ও ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়। এবং অভিযুক্ত রফিক মিয়াকে আটকের জন্য চেষ্টা চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button