ঢাকাসংবাদ সারাদেশসারাদেশ

সাভারে ব্রিজের নিচ থেকে গলা কাটা লাশ উদ্ধার

ঢাকা প্রতিনিধিঃ

ঢাকার সাভার উপজেলার আমিনবাজারে একটি ব্রিজের নিচে থেকে অজ্ঞাত ১ জন যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে আমিনবাজারের ভাঙা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।

জানা যায়, স্থানীয়রা সকালে ঐ ব্রিজের নিচের জঙ্গলে অজ্ঞাত এক যুবকের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সাভার মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ বলেন, ঐ যুবককে কে বা কারা গলা কেটে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button