ঢাকাসংবাদ সারাদেশসারাদেশ

গাজীপুরে লিফটের গর্তে পড়ে নিহত কলেজছাত্র

গাজীপুর প্রতিনিধিঃ

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার উপশহর টাউন সেন্টার মার্কেটের ৪ তলা থেকে লিফটের গর্তে পড়ে রাকিব হাসান নামে ১জন কলেজছাত্র নিহত হয়েছেন মৃত্যু হয়েছে।

নিহত রাকিব হাসান ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউপির বড় কাশর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। রাকিব হাসান শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউপির জৈনা বাজার এলাকার আব্দুল আউয়াল কলেজের ছাত্র।

স্থানীয় তাজুল ইসলাম সানি বলেন, বুধবার বিকেলে রাকিব বাড়ি থেকে জৈনা বাজারের নবনির্মিত উপশহর টাউন সেন্টারে কেনাকাটা করতে আসে। এ সময় তার মোবাইলে কল এলে কথা বলতে বলতে ওই মার্কেটের ৪ তলার ছাদে চলে যান তিনি।

একপর্যায়ে অসাবধনতায় ছাদের পাশে চলে গেলে পা ফসকে নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে যান। পরে তার চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

ব্যবসায়ীরা বলেন, নবনির্মিত মার্কেটটি ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেলেও নির্মাণাধীন লিফটের গর্ত অরক্ষিত অবস্থায় ছিল। মার্কেট মালিক শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউপি পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন, শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, লিফটের গর্তে পড়ে একজন আহত হওয়ার খবর পেয়েছি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

নিহত রাকিবের সঙ্গে তার এক বন্ধু ছিল। আমরা নিহতের স্বজন ও সঙ্গে থাকা বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করব বলে জানান তিনি। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button