সংবাদ সারাদেশসারাদেশ

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ তিন জন নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন মারা গেছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষীপুর টু নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।   

নিহতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো.রহমত উল্যাহ ভূঁইয়া , সেনা সদস্য ফজলুল করিম এবং লক্ষীপুরের আমানিয়া গ্রামের মো.আলাউদ্দিন। 

এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, ভোরে একটি যাত্রীবাহী অটোরিকশা লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে খালে পড়ে যায় ট্রাক সহ অটোরিকশাটি। এতে অটোচালক সহ তিন জন মারা যায়। 

তিনি আরো জানান, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে একজনের লাশ এখনো খালে রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button