NEWNewsকুড়িগ্রামটপ নিউজমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না – হুমকি দিলেন সারজিস

রাজশাহী প্রতিনিধিঃ
আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপির চেষ্টা হলে তা বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করলে ‘সেই হাত আর থাকবে না’।

শুক্রবার রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী মহানগর এনসিপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশে ক্ষমতার অপব্যবহার রোধ ও প্রচলিত রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের ওপর জোর দেন সারজিস আলম। তিনি বলেন, “আমার আজকে পাওয়ার (ক্ষমতা) আছে, আজ পাওয়ার খাটিয়ে কাজ করে নিলাম। যেদিন পাওয়ার থাকবে না, সেদিন দুই পয়সার মূল্য দেবে না। তাহলে তো আমাদের সেই সিস্টেমটার পরিবর্তন করতে হবে। আমাদের মানুষগুলোর পরিবর্তন করতে হবে।”
অতীতের নির্বাচনের কড়া সমালোচনা করে তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিলেন; আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ যদি মনে করে ভোট গণনায় এদিক-ওদিক করবে, তাহলে আমরা বলে দিচ্ছি যে হাত এটা করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না।”

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর আলুপট্টি মোড় থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়। এনসিপির নেতাকর্মীদের অংশগ্রহণে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগর সভাপতি ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী মোবাশ্বের আলী।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button