দুর্গাপুরে নির্বাচন ঘিরে গ্রুপিং করতে গিয়ে অস্ত্র সহ সেনাবাহিনীর নিকট আটক
শুক্রবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল দুর্গাপুর ডিগ্রী কলেজের গেট সংলগ্ন রতন নামের এক বিএনপি কর্মীর ভাড়া বাসার অফিস থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন সেনাবাহিনীর ঐ দল।জানা গেছে জিয়াউল হক রতন দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক হারেজ মাস্টার এর ছেলে।
আনারুল ইসলাম (৩০) পিতা মো: শাহিদ আলী ২।মো: রেন্টু (৩৫) পিতা মো: সিদ্দিকুর রহমান উভয় সাং সিংগা পশ্চিম পাড়া থানা- দুর্গাপুর জেলা রাজশাহী সহ মোট ০৬ জনকে আটক করেছেন। জানা গেছে এরা সকলেই বি এন পির রাজনীতির সাথে জড়িত। দুর্গাপুর থানা সুত্রে জানা যায় অভিযান কালে ৩ টি বড় রামদা,.৫ গ্রাম গাজা, ১টি মদের ভাংগা বোতল, ১ টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে তাদের নিকট থেকে।
জানা গেছে যাচাই বাছাই শেষে ২ জনকে দুর্গাপুর থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানিয়দের দাবি নির্বাচন ঘিরে বিএনপির ত্যাগী নেতা কর্মীদের বিপক্ষে অবস্থান নিয়ে এই অফিস টি পরিচালিত হচ্ছিল। গভীর রাত পর্যন্ত কিছু বিতর্কিত ব্যক্তিরা চলা ফেরা করতেন। দুর্গাপুর থানা পুলিশের একটি সুত্র জানায় বেশ কিছুদিন ধরেই দুর্গাপুর উপজেলা বিএনপি র গঠন মুলক কান্ডকে লাঘব করতে বিএনপির একটি পক্ষ স্বেচ্ছার ছিলেন শুক্রবার রাতে যারা সেখনে ছিলেন তাদের অনেকেই বিতর্কিত।
এমন বিতর্কিত অফিস ও তাদের কার্যক্রম নিয়ে সুশিল সমাজে প্রশ্ন উঠেছে। যেখানে বিএনপির মত বৃহত্তর দল সরকার গঠনে সক্রিয় সেখানে কিভাবে দলের ভেতরে এমন কর্মকাণ্ডের জন্ম নিচ্ছে। এদের পৃষ্ঠপোষক কে। কাদের নেতৃত্বে এদের দৌরাত্ম্য, সবগুলো খতিয়ে দেখা দরকার। নির্বাচনকালীন সময়ে তাদের কারণে দলটির সুনাম যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল নিতে আহব্বান করেছেন দুর্গাপুর উপজেলা বিএনপির পরিচ্ছন্ন নেতা কর্মীরা।
শুক্রবার রাতে দেশীয় অস্ত্র গাজা উদ্ধার হয়া রতনের অফিস ঘিরে চ্যাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রশাসনের একটি সংস্থা,তারা সংবাদ চলমান কে জানান এই অফিস দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেলের নেতৃত্বে পরিচালিত হত। তিনি প্রতিদিন তার অনুসারীদের নিয়ে সন্ধার পরে সেখানে বসতেন। এমন অভিযোগ এর বিষয় নিয়ে জার্জিস হোসেন সোহেলের নিকট জানতে চেয়ে তাকে ফোন করলে তিনি বিষয় টি অস্বীকার করে বলেন সেই অফিসের সাথে তার কোন সম্পর্ক নেই।





