NEWNewsটপ নিউজমুহুর্তের খবর

জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে ডিসি অফিসে সভা

স্টাফ রিপোর্টারঃ

হটাৎ জ্বালানি তেলের সংকটের সুর ছড়িয়ে পড়ায় রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়েছে। মঙ্গলবার রাত থেকে রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস চালকরা ভিড় জমান। বুধবার (২২ জুলাই) সকাল থেকে সংকটের আতঙ্কে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে দেখা যায়। অনেককে আবার অতিরিক্ত জারিকন বা বোতলেও তেল সংগ্রহ শুরু হয়েছে।

এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং গুজব প্রতিরোধে বুধবার বেলা তিনটায় জেলা প্রশাসন জরুরি সভায় বসে। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলী, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর, জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেই সভায়।

উক্ত আলোচনায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুদ করার কোনো প্রয়োজন নেই।” গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক তথ্য জেনে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অযৌক্তিকভাবে জ্বালানি তেল কেনা বা মজুদ করলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তাই আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বাজারে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে বলেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতির কোন উন্নতি হয়নি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button