রাজশাহীতে বিভিন্ন অপরাধে মাদকদ্রব্যসহ আটক ৪৫ জন
স্টাফ রিপোর্টারঃ
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৫ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৮ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ২০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীর হেফাজত হতে ৩৯.৩০ গ্রাম হেরোইন, ৫৩০ গ্রাম গাঁজা, ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৪.৮৫ লিটার চোলাইমদ, ১৫ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।





