চাপাই নবাবগঞ্জচাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকায় মহানন্দা নদীতে ডুবে মোহাম্মদ শুকুদ্দী নামে এক জেলের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে ওই জেলের মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আলমগীর জাহান। তিনি জানান, সকাল ৬টার দিকে নদী থেকে জাল তুলতে আসেন মোহাম্মদ শুকুদ্দী। ওই সময় ডিঙ্গি নৌকাতে জাল তুলতে গিয়ে নদীতে পড়ে ডুবে মারা যান তিনি।

পরে ফায়ার সার্ভিসের ডুবরিদল এসে মরদেহ উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button