সংবাদ সারাদেশসারাদেশ

ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধিঃ

সোমবার রাত ৯টায় ঝিনাইদহ উপজেলার চাঁদপুরে শৈলকুপা ট্রাকচাপায় লাল্টু মিয়া নামে এক জন ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত লাল্টু মিয়া উপজেলার হিতামপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।

জানা যায়, সোমবার রাতে ভাটুই বাজার থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন লাল্টু ভ্যান। এ সময় পথে চাঁদপুর নামক স্থানে এসে পৌঁছলে কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার এএস আই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button