খেলাধুলা

হরল্যান্ডের জোড়া গোলে পিএসজিকে হারালো বরুসিয়া

চলমান ডেস্ক: ১৯ বছরের তরুণ স্ট্রাইকার আর্লিং ব্রাট হরল্যান্ডের জোড়া গোলে সেইন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-১ গোলে জিতেছে লুসিয়েন ফাভ্রের শিষ্যরা।

এদিন ম্যাচের শুরু থেকে দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে প্রথমার্ধে কোনো গোল হয়নি। বিরতির পর ম্যাচের পথম গোল পায় ডর্টমুন্ড। ৬৯ মিনিটে ফাঁকায় বল পেয়ে যান হরল্যান্ড। গোলপোস্টের সামনে থেকে ডান পায়ের আলতো টোকায় বল জালে জড়ান ফুডবলের এ নতুন তারকা।

গোল হজমের ছয় মিনিট পর পিএসজিকে সমতায় ফেরান চোট কাটিয়ে র্দীঘদিন পর ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তবে দুই মিনিট পরেই হরল্যান্ডের দারুণ গোল এগিয়ে যায় ডর্টমুন্ড। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল জার্মান ক্লাবটি।

আগামী ১২ মার্চ ঘরের মাঠে পার্ক দে প্রিন্সেসে ফিরতি লেগের লড়াইয়ে ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে নামবে পিএসজি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button