ঈশরদীসংবাদ সারাদেশসারাদেশ

ঈশ্বরদীতে পুকুরে ডুবে নিহত তিন শিশু

ঈশ্বরদী প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- সাঁড়া গোপালপুর এলাকার বাচ্চু মন্ডলের ছেলে এবং স্থানীয় বাঘইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাহিদ, একই গ্রামের পাঞ্জু মালোর ছেলে হৃদয় মালো এবং উপজেলার সাঁড়া ইউনিয়নে মাঝদিয়া গ্রামের আকিজলের মেয়ে এবং মাঝদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আনিকা। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের সাঁড়া গোপালপুর পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুকবার আকিজলের স্ত্রী আনিকাকে নিয়ে মাঝদিয়া থেকে সাঁড়া গোপালপুর এলাকায় তাঁর মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ শনিবার দুপুরে জাহিদ, হৃদয় এবং আনিকা পরিবারের অগোচরে বাড়ির পাশের জনৈক তহুরুল ইসলাম মানিকের পুকুরে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াই টার সময় পরপর তিন শিশুকে উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ওই তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবং লাশ তিনটি মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button