সংবাদ সারাদেশসারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাডমিন্টনের কোর্টে বিদ্যুতের লাইন দিতে গিয়ে মো. সুমন বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার মোগড়া ইউপির রাজেন্দ্রপুর গ্রামে সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। সুমন উপজেলার মোগড়া ইউপির রাজেন্দ্রপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। 

বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোগড়া ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন। তিনি জানান, ব্যাডমিন্টনের কোর্টে বিদ্যুতের লাইন দিতে যান সুমন।

এ সময় বৈদ্যুতিক খুঁটির লাইনের সঙ্গে বিদ্যুতায়িত আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি ব্যাডমিন্টনের কোর্টে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান সুমন। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button