আন্তর্জাতিক

কাশ্মীরে আশুরার তাজিয়া মিছিলে ভারতীয় বাহিনীর বাধা প্রদান

সংবাদ চলমান ডেস্ক:

কাশ্মীরে পবিত্র মুহাররম মাসের তাজিয়া মিছিলে বাধা প্রদান করেছে ভারতীয় বাহিনী। আশুরা উপলক্ষে বের করা একটি শোক মিছিলে চালানো ছররা গুলিতে কমপক্ষে ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাশ্মীরি মিডিয়া সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ জানায়, শোক পদযাত্রা শুরু হয়েছিল ভূ-স্বর্গ খ্যাত উপত্যকাটির প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায়।

শত শত মানুষের এই শোক পদযাত্রায় ভারতীয় পুলিশ টিয়ারগ্যাস, পেলেট গান ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোকযাত্রায় অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও ছররা গুলি ছুড়ে।

সে সময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।

পুলিশ বলছে, কোভিড-১৯ বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শোকাহতরা এই আদেশের লঙ্ঘন করেছে।

শ্রী নগরের হাসপাতাল কর্মীদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, সেখানে চিকিৎসা নিয়েছেন আহত হওয়া অন্তত ৩০ জন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button