অর্থনীতি

এবার পান চাষিদের মুখে ফুটেছে হাসি

সংবাদ চলমান ডেস্কঃ

এবার পান চাষে পিরোজপুরের কাউখালীর চাষিদের মুখে ফুটেছে হাসি। অনুকূল আবহাওয়া ও শীতের তেমন প্রকোপ না থাকায় গত বছরের তুলনায় এবার পানের আবাদ ভালো হয়েছে। তার সাথে ফলন আর দাম ভালো পাওয়ায় খুশি পান চাষিরা।

গত বছর শীত ও ঘনকুয়াশার কারণে পানের ব্যাপক ক্ষতি হয়েছিল বলে জানিয়েছেন পিরোজপুরের কাউখালীর পান চাষিরা।

কাউখালীর চাষিরা জানান, চলতি মৌসুমে যাদের ফলন ভালো হয়েছে তারা দামও তেমন পাচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র জানান, কাউখালী উপজেলায় ১০৫ হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে। এখানে ৬৫৫টির মতো পানের বরজ রয়েছে। উপজেলার থানীয় কৃষি বিভাগ, এখানে পান চাষিদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button