গোদাগাড়ীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর দুইটার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন গোদাগাড়ীর মাদারপুর ডিমভাংগা এলাকার মো: দুরুল হুদার ছেলে মো: মানিক মিয়া (২২)।

পুুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশের টহল দল গোদাগাড়ী থানাধীন মাটিকাটা দেওয়ানপাড়া সিডির মোড় এলাকায় অভিযান চালায়। এসময় ৫০০ গ্রাম হেরোইনসহ মো. মানিক মিয়াকে আটক করা হয়।

এ বিষয়ে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button