গোদাগাড়ীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ সুমন ইসলাম (৩৬), নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটককৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানাধীন মোলাইন গাছপুকুর এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে গোদাগাড়ী থানাধীন জামাদার্নী পাঁচগাছী গ্রামে অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল।

এ সময় ওই এলাকার তাহাজুল হক এর চায়ের দোকানের সামনে থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোাদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button