রাজশাহীরাজশাহী সংবাদ

ওসি মাজহারুল ইসলামের বোয়ালিয়া থানায় যোগদান

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে মাজহারুল ইসলাম যোগদান করেছেন।

আজ ২২ জানুয়ারি শনিবার তিনি যোগদান করেন। এর আগে গত ১৩ জানুয়ারি ওসি নিবারণ চন্দ্র বর্মণকে এপিবিএনে বদলি করা হয়েছে।

আরএমপি বোয়ালিয়া মডেল থানার নতুন ওসি মাজহারুল ইসলাম ১৯৯৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। বোয়ালিয়া থানায় যোগদানের আগে তিনি আরএমপি রাজপাড়া থানার দায়িত্বভার গ্রহণ করছিলেন।

ইন্সপেক্টর মাজহারুল ইসলাম দামকুড়া থানা, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, পত্নীতলা থানা, ধামুরহাট থানা সহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button