চারঘাটরাজশাহী সংবাদ

চারঘাটে পুলিশের অভিযানে আটক ১৯

সংবাদদাতা, চারঘাট : রাজশাহীর চারঘাটে দুইদিনে বিভেন্ন এলাকায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ২০ পিচ ও ১০ গ্রাম হেরোইননহ মাদকসহ ওয়ারেন্টভূক্ত ১৯ জন আসামীকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার দিনগত রাতে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক  করা হয়।

আটককৃত হলো উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আঃ সাত্তার ছেলে মাসুদ রানা, বালাদিয়াড় গ্রামের আখতারের ছেলে আঃ রাজ্জাক (৪৬),ভাটপাড়া গ্রামের মতৃ হাসেম ছেলে গাজি (৪৬), মৌগাছি গ্রামের মজিবর ছেলে জীবন বিশ্বাস (৩২), মোক্তার হোসেনের ছেলে রাজীব, তাতারপুর বেবী বেগম, টাঙ্গান গ্রামের এবাদুল হক, জয়পুর গ্রামের মকবুলের ছেলে ইব্রাহীম (১১), বাদুরিয়া গ্রামের মৃত গিয়াস ছেলে রাসেল (৩০), ওয়াজেদ আলীর ছেলে সেলিম(৩২), হলিদাগাছি আতাউর ছেলে সেলিম রেজা (৫৮), মৃত আতাউর ছেলে মাসুদ রেজা(৪৯)।

এ বিষয়ে থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ইয়াবা ও হেরোইনসহ বিভেন্ন এলাকায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও অর্থ আত্নসাৎ প্রতারনার অপরাধে মামলার আসামী প্রধান শিক্ষক মাসুদ রানা বাবুকে আটক করা হয়।

এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু জানান, মাদকসহ ওয়ারেন্টভুক্ত আসামী বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button