গোদাগাড়ীরাজশাহী সংবাদ

গোদাগাড়ীতে হেরোইন সহ গ্রেফতার এক যুবক

৫০ গ্রাম হেরোইন সহ তরিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া বাইপাস মোড় থেকে তাকে গ্রেফতার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। 

গ্রেফতার মাদক ব্যবসায়ী তরিকুলের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায়। 

আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামী তরিকুলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ১টি মামলা করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button