রাজশাহী সংবাদ

গলায় ফাঁস দিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজের শিক্ষার্থী মৌসুমি খাতুনের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মৌসুমি আত্মহত্যা করেছে। মৌসুমি ওড়নার সঙ্গে গলায় ফাঁস দেয়।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালীর সোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৌসুমি ওই এলাকার মৃত আক্কাস আলীর মেয়ে। এছাড়া রাজশাহী কলেজে বাংলা বিভাগের মার্স্টাস শেষ বর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর মা পিয়ারজান বলেন, মৌসুমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলো। আজ সকালে তিনি জমিতে মরিচ তুলতে যান। বাড়িতে এসে দেখেন মৌসুমি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালী থানার এসআই মতিউর রহমান  জানায়, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে মৌসুমি আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button