সংবাদ সারাদেশসারাদেশ

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধিঃ

শনিবার রাত সাড়ে ১০টায় কক্সবাজারে বিজিবি ক্যাম্প ও সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছ তলা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিজান নামে ১ জন অটোচালক নিহত হয়েছেন। নিহত মিজান মহেশখালীর কুতুবজোম ইউপির খোন্দকার পাড়ার আনসার উল্লাহর ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। 

জানা গেছে, শহর থেকে বাস টার্মিনালের অটো গ্যারেজে যাওয়ার পথে আমগাছ তলায় তার মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঘোষণা করেন । 

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার পরই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button