সংবাদ সারাদেশ

কক্সবাজারে ধানক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরী পাড়ায় ধানক্ষেত থেকে  হাত-পা বাঁধা ও বুকে ছুরিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরী পাড়ার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীবলেন, বিকেলে খবর পেয়ে সড়কের পাশের ধানক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।নিহতের পরনে একটি লুঙ্গি, হাফহাতা টিশার্ট, মাথায় সাদা টুপি রয়েছে। তার শরীরে পচন ধরেছে এবং লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নিহতের বুকে একটি ছুরি লাগানো ছিল।এছাড়াও তার হাত-পা বাঁধা মুখে ও হাতে কালো রঙ লাগানো ছিল। তিনি আরো জানান, এ ঘটনায় কাজ করছে সিআইডি ও পিবিআইর টিম। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button