রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদস্লাইডার

রাজশাহীতে সাংবাদিক পরিচয়দান কারি রানা আটক

মাজহারুল ইসলাম চপলঃ 

গতকাল রাজশাহীতে সাংবাদিক পরিচয় দানকারি রফিকুজ্জামান রানা (৪২) কে ৪৫ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে দামকুড়া থানা পুলিশ।

দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম সংবাদ চলমান কে বলেন ১৯ এপ্রিল দামকুড়া থানাধীন আলিম গঞ্জ জবির মোড় চেক পোস্টে প্রতিদিনের ন্যায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে চেক করছিল পুলিশ।এ  সময় গোদাগাড়ির দিক থেকে আসা একটি hero ব্যান্ডের press লেখা  hunk মটর সাইকেল একটি ক্যামেরা ও ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয় তার নিকট থেকে।

গ্রেপ্তার হওয়া রফিকুজ্জামান রানা দৈনিক ভোরের কাগজের রাজশাহীর ফটো সাংবাদিক বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।দামকুড়া থানার পুলিশের এ এস আই শামসুল জানান রফিকুজ্জামান কে আটকের সময় তার নিকট থেকে ভোরের কাগজের ফটো সাংবাদিকের কাড পাওয়াগেছে।গ্রেপ্তার হওয়া রফিকুজ্জামান রানার বাড়ি নগরীর বোয়ালিয়া থানা ধীন ওয়াপদা কলাবাগান তার বাবার নাম আকতারুজ্জামান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button