NEWNewsদূর্গাপুরপুঠিয়ামুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

রাজশাহীর দুর্গাপুরে এমপির উপস্থিতিতে অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর

বিশেষ প্রতিনিধিঃ

ছাত্রদলের নেতাদের বক্তব্য দিতে না দেওয়ায় রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের উপস্থিতিতে হট্টগোল হয়েছে। এসময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতাদের বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। তাঁর বক্তব্য চলাকালে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সবুর বুলেট অঙ্গ সংগঠনের নেতাদের বক্তব্য দিতে না দেওয়ায় প্রশ্ন তোলেন।

এর ফলে বিএনপি ও ছাত্রদলের দুইপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুইপক্ষের নেতাকর্মীরা ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে যায়। দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, ‘বক্তব্য দেবার সুযোগ না পাবার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। উত্তেজনা সৃষ্টি হলে সংসদ সদস্য নিজে হট্টগোলকারী নেতাদের বক্তব্য দেবার আহবান জানান। কিন্তু তারা সেটি না মেনে সমাবেশ স্থলে ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোড়াছুড়ির মতো অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন বিষয় টি নিয়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button