বিনোদন

আবারও জেরার মুখে রিয়া চক্রবর্তী

সংবাদ চলমান ডেস্ক:

ইডির দফতরে আবারও জেরার মুখে অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আজ সোমবার বেলা সাড়ে ১১টার সময় ভাই শৌভিক চক্রবর্তী এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে ঢুকতে দেখা যায় তাকে। ইডির অফিসে এই নিয়ে দ্বিতীয়বার ডাকা হল রিয়াকে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, চক্রবর্তী পরিবারের জন্য নতুন প্রশ্নের তালিকা তৈরি করেছে ইডি। সুশান্তের সঙ্গে কবে, কোথায়, কীভাবে আলাপ হয়েছিল রিয়ার তা নিয়েই চলছে জিজ্ঞাসাবাদ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইডির অফিসে দ্বিতীয়বার ডাকা হল রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও। ইতিমধ্যেই শ্রুতি পৌঁছে গিয়েছেন সেখানে। ডাকা হয়েছে সুশান্ত-রিয়ার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকেও। এর আগেও ৮ আগস্ট রিয়াকে একপ্রস্থ জেরা করেছিল ইডি।

ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে ব্যালার্ড এস্টেটে ইডি’র দফতরে পৌঁছেছিলেন রিয়া। যদিও কিছুক্ষণের মধ্যেই শৌভিককে সেখান থেকে বের হতে দেখা যায়। প্রায় ৯ ঘন্টা ধরে জেরা করা হয়েছিল রিয়াকে। সূত্রের খবর রিয়ার প্রথম বারের বয়ানে অসঙ্গতি থাকার কারণে আবারও এই জরুরি তলব।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button