কুড়িগ্রামসংবাদ সারাদেশ

উলিপুরের সেই হরিলাল রবিদাস পেলেন অনুদান

রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বাসিন্দা  হাতিয়ার মেলা গ্রামের হরিলাল রবিদাসকে ২৩ ফ্রেব্রুয়ারি  বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপদেষ্টা জনাব অধ্যাপক ডাঃ আক্কাজ আলী সরকারের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

এসময় তাকে একটি খাট, বিছানা পত্র ও কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়‌। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর দক্ষিণ শাখার সভাপতি মোঃ রিয়াজুল সরদার, সেক্রেটারি মোঃ আতাউর রহমান ও জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ এনামুল আমিন।


ষাটোর্ধ্ব হরিলাল রবিদাস মুচির কাজ করেন। তবে গ্রামগঞ্জে আজকাল তেমন কাজ না পাওয়ায় নিদারুণ অভাব-অনটনে দিন কাটছে তার। তিন বেলা খাবার জোগাতে ব্যর্থ হরিলাল। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিজের মাথা গোঁজার ঠাঁইটুকুও মেরামত করতে পারছেন না হরিলাল। ঘরের বেড়া, চাল সবই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তিনি ভূমিহীন। থাকেন সরকারি জমিতে।
হরিলাল রবিদাস কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বাসিন্দা। ওই ইউনিয়নের হাতিয়া মেলার গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে ওয়াপদা বাঁধের পাশে সরকারি জমিতে ঘর তুলে বসবাস করেন। হরিলাল বলেন, সারা দিন অনাহারে থাকি, শুধু সন্ধ্যাবেলায় একমুঠো খাই। দিনে ৬০-৭০ টাকা আয় হয়। কোনও দিন ২০ টাকাও হয় না। সেদিন পুরাই অনাহারে থাকা লাগে। কয়েক বছর ধরেই এই অবস্থা চলছে আমার।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button