পুঠিয়ারাজশাহী সংবাদ

রাজশাহীতে গ্যাসসিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় গ্যাসসিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে সালমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সালমা খাতুন বেলপুকুর ইউনিয়নের সাবেক সদস্য। তিনি কিসমত জামিরা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী এবং জামিরা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
এলাকাবাসী জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে শয়নকক্ষে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে স্বামী কামরুল এবং তার স্ত্রী সালমার শরীরে আগুন লেগে যায়। আগুনে দগ্ধ তাদেরকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তবে সালমার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
বেলপুকুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সালমা খাতুন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। তার স্বামী কামরুল বর্তমানে সুস্থ। রামেক হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button