রাজশাহীরাজশাহী সংবাদ

আর এম পি এর অভিযানে ৩৮ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

১২ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০৩ জন ও ডিবি পুলিশ-০৭ জনকে আটক করে।

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ জামাল (৪৫)কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে, (২) মোঃ আনারুল ইসলাম (৩৮)কে ০৬ গ্রাম হেরোইনসহ আটক করে, (৩) মোঃ তুহিন (৩৩)কে ০৪ গ্রাম হেরোইনসহ আটক করে, (৪) মোঃ সোহেল (৪৫)কে ৬০ গ্রাম হেরোইনসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ স্বপন (২৭)কে ১১ গ্রাম হেরোইনসহ আটক করে, (২) মোঃ এন্তাজুল ইসলাম @ এন্তাজ (৩৬)কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ আখিরুল (৩৮)কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে।

কাটাখালী থানা পুলিশ (১) মোঃ সাদ্দাম আলী (২৩)কে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ মনিরুল (৪০)কে ০৮ গ্রাম হেরোইনসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ শরিফুল ইসলাম (৩০)কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ আয়নাল (৩২)কে ২০ লিটার চোলাই মদসহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ রাকিব দেওয়ান (২২)কে ১০০ হেরোইনসহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button