রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল পরিদর্শন করলেন- ভারতীয় সহকারি হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে প্রথম বারের মত খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল পরিদর্শন করেছে রাজশাহীর ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার। শনিবার বেলা ১২ টার দিকে সহ ধর্মীনি মিসেস রোজী কুমারকে সাথে নিয়ে তিনি হাসাপাতালটি পরিদর্শন করতে যায়। এসময় পুরো হাসপাতালটি তিনি ঘুরে দেখেন, ও কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেয়। পরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন তিনি।

সে সময় গণমাধ্যম কর্মীরা ভারতীয় সহকারি হাই কমিশনারের নিকট, মাঝে মধ্যে ভারতীয় কোন বিশেষষ্ণ নিয়ে এসে সেবা প্রদানের আবেদন জানালে, তিনি জানান, এটি খুব ভালো প্রস্তাব, আমি বিষয়টি ভেবে আলোচনা সাপেক্ষে রাজশাহীর রোগীদের সেবার চিন্তা নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব বলে জানান তিনি। এছাড়াও এই হাসপাতালের কোন রোগী চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন হলে দ্রুততম সময়ের মধ্যে ভারতীয় ভিসা প্রদানের আশ্বাসও দিয়েছেন তিনি।

ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার হাসপাতাল পরিদর্শনে গেলে আদিবাসীর নৃত্যের তালে তাকে বরণ করে নেয়া হয়। পরে আদিবাসীদের সংগীত ও পরিবেশন করা হয়ে ছিলো।

এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের অর্থপেডিক চিকিৎসক প্রফেসর ড: বিকে দাম, এসেসথেসিয়া বিশেষষ্ণ প্রফেসর ডা: সুজিত কুমার ভদ্র, শিশু বিশেষষ্ণ ডা: বিপদ ভঞ্জন কর্মকার, গাইনি বিষেশষ্ণ আতিয়া সুলতানা সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ অনেকেই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button