নাটোরসংবাদ সারাদেশ

স্বজনদের করুণ আহাজারিতে নাটোরের বাতাস ভারি

অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নাটোরের নিহত ৫ জনের মধ্যে একই পরিবারের তিন জনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

আজ রোববার সকাল ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার চককান্তপুর পশ্চিমপাড়া গ্রামের ঈদগাহ মাঠে দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার জনের মধ্যে নিহত ইউনুস আলী, তার ছেলে লাবু হোসেন ও নাতনি শারমিন খাতুনের জানাজা নামাজ শেষে চককান্তপুর পশ্চিমপাড়া গোরস্থানে তাদের দাফন করা হয়। 

চাপিলা ইউপি সদস্য আব্দুর রহমান জানান, রোববার বেলা ১১টায় নিহত একই পরিবারের ইউনুস আলীর মেয়ে পারভিন খাতুনকে স্বামীর বাড়ি গুরুদাসপুর উপজেলার খীদির চাপিলা গ্রামে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

চাপিলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য রবিন ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টায় নিহত অটোচালক মোখলেসুর রহমানকে একই ইউনিয়নের মুকিমপুর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজা শেষে ঐ গোরস্থানেই দাফন করা হবে।

জানা যায়, গতকাল শনিবার রাত ২টার দিকে নিহত পাঁচ জনের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুদাসপুর উপজেলার চককান্তপুর গ্রামে নিয়ে আসা হয়। সেখান থেকে রাতেই পারভিন খাতুনের মরদেহ তার স্বামীর বাড়ি চাপিলায় এবং অটোচালক মোখলেসুর রহমানকে মুকিমপুর গ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আজ সকাল থেকেই নিহতদের বাড়িতে সমবেদনা জানাতে ভিড় জামান স্থানীয়রা। ৯ বছরের ছেলে নাছির ও দুই বছরের মেয়ে মাওয়াকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন নিহত লাবু হোসেনের স্ত্রী খালেদা বেগম। সেই সাথে স্বজনদের করুণ আহাজারিতে চককান্তপুর গ্রামের বাতাস ভারি হয়ে উঠেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button