রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার দুই

রাজশাহীর মতিহার থানার ডাঁশমারী কলিডোরের মোড়ে অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি লালচান আলী (২৬) ও শাকিল (২২)। লালচান রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুরের জামরুল আলীর ছেলে এবং শাকিল একই থানার চর শ্যামপুরের মুক্তারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৩ ডিসেম্বর দুপুর সোয়া ২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল
আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে, এসআই মো: মসলেম উদ্দিন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলেন।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার ডাঁশমারী কলিডোরের মোড়ে দুই ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছেন। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম মতিহার থানার ডাঁশমারী কলিডোরের মোড়ে অভিযান পরিচালনা করে আসামি লালচান আলী এবং শাকিলকে গ্রেফতার করেন পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে।

পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button