রাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র বিধিনিষেধ

স্টাফ রিপোর্টারঃ

আগামী শুক্রবার ২০ আগস্ট পালিত হতে যাচ্ছে পবিত্র আশুরা। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিভাগ কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধিসমুহ যথাযথভাবে অনুসরণ করে দিনটি পালনের নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশনায়, বাহিরে থাকাকালীন সময়ে মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করা, সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানাদি সীমিত আকারে উদযাপন করার প্রতি আহবান জানানো হয়েছে।

উল্লিখিত নির্দেশনাসমূহ অনুসরণের এবং রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯(১)(ক) ও ২৯(১)(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২০ আগস্ট, ১০ মুহাররম ১৪৪৩ হিজরি রাজশাহী মহানগর এলাকায় কোন ধরনের আতশবাজি, পটকা ফুটানো , ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, হিংসাত্মকভাবে কাউকে আঘাত করার উদ্দেশ্যে তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন করাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button