বিনোদন

অবশেষে জয় হলো জায়েদ খানের

বিনোদন ডেস্কঃ

অবশেষে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট এমনটা জানিয়েছেন জায়েদ খানের আইনজীবীরা।

আজ বুধবার (২ মার্চ) হাইকোর্টের রায়ের পর জায়েদ খান আজই সাধারণ সম্পাদক এর চেয়ারে বসবেন বলে আইনজীবীরা এ তথ্য জানান।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

কিন্তু এখানেই শেষ হয়নি শিল্পী সমিতির পদ নিয়ে লড়াই। এই রায় নিপুণ মেনে নেন্নি।তাই তিনি আবারো কোর্টে আপিল করবেন বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button