মোহনপুররাজশাহী সংবাদ

মোহনপু‌রে গৃহবধৃকে ধর্ষণের নগ্নছবি ভাইরাল : ধর্ষক গ্রেফতার

মোহনপুর প্রতি‌নি‌ধি : রাজশাহীর মোহনপুরে এক সন্তানের জননী গৃহবধৃ (২৩) ধর্ষণের পর নগ্নছবি ইন্টারনেটের মাধ্যমে ভাইরালের অভিযোগে র‌নি হো‌সেন (২৪) নামের ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার গৃহবধৃ‌কে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের ওসিসি বিভাগে পাঠিয়েছে পুলিশ।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, ৬/৭ মাস পূ‌র্বে উপজেলার খয়রা সীমা‌কোলা গ্রা‌মের সা‌হেব আলীর ছেলে র‌নি হো‌সেন একই উপ‌জেলায় এক গৃহবধুর সা‌থে প্রেমের সম্পর্ক গ‌ড়ে তুল‌ে‌ । প্রেমের সূত্র ধ‌রে ২০ জানুয়ারি রাত ১০ টার দিকে  গৃহবধূর বা‌ড়ি গিয়‌ে তাকে ধর্ষণ করে রনি। পরে ধর্ষণের নগ্নছবি মোবাইল ফো‌নে ধারণ ক‌রে।

এ ঘটনায় শ‌নিবার রাতে গৃহবধৃ বাদি হয়ে মোহনপুর থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। পরে আসা‌মি‌কে গ্রেপ্তার ও ভিক‌টিম‌কে উদ্ধার ক‌রে থানায় নিয়‌ে আ‌সেন। ও‌সি জানান আসা‌মি‌কে জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button