রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে এক কিশোরীর আত্মহত্যা

মতিউর রহমান চন্দ্রিমা থানা প্রতিনিধিঃ

রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় এক কিশোরী পারিবারিক কলোহের জেরে আত্মহত্যা করেছে। নিহত ওই কিশোরীর নাম মোসাঃ শুকতারা খাতুন (১৩)।
বুধবার (২৪ মার্চ) দুপুর দুইটার সময় চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলনী মাছুয়া পাড়া মসজিদের পাশে এই ঘটনা ঘটে। মোসাঃ শুকতারা খাতুন হাজরা পুকুর নিউ কলনী মাছুয়া পাড়ার শাজাহান এর বাড়ির ভাড়াটিয়া মোঃ বজলুর রশিদের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,নিহত শুকতারা খাতুনের স্থায়ী ঠিকানা নওগাঁ জেলার মান্দা থানার বালু বাজার কালিগাও পাড়ায় নিহত ওই কিশোরী বাবা মায়ের সাথে এখানে ভাড়া থাকতেন। তিনি পারিবারিক কলোহের জের ধরে নিজ শয়ন কক্ষে লোহার এ্যাঙ্গেল এর সাথে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির সংবাদ চলমানকে জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।
Aa

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button