রাজশাহী সংবাদ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক :  রাজশাহীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রশাসন ও রাজশাহী শিশু একাডেমীর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমীতে বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে মোট ৩০ টি বিষয়ের ওপর এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারি শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারি শিক্ষার্থীরা জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন।

সকালে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেও (রাজশাহী), আবুল কালাম আজাদ (নাটোর), শাহ মোহাম্মদ ইসহাক আলী (বগুড়া), জাহিদুল ইসলাম (নওগাঁ), মোস্তফা কামাল (সিরাজগঞ্জ) সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button