রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রামেকে আগুন,আতঙ্ক ছড়িয়েছে রোগী ও স্বজনদের মাঝে

নিজস্ব প্রতিবেদকঃ

আজ মঙ্গলবার (২১ জুন) ভোর ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডের পেছনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ ওয়ার্ডের পেছনে বৈদ্যুতিক লোড নিতে না পারায় ফিডার বক্সে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। এতে করে ওয়ার্ডে অবস্থানরত রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই আগুন লাগার এই ঘটনা নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, বৈদ্যুতিক লোড বেশী হওয়ার কারণে হয়তো ফিডার বক্সে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে এতে বড় কোন ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি। সেখানকার তার গুলো পুড়ে গেছে।

আমরা জরুরী মিটিং করে সেটা ঠিক করে হাসপাতালের সার্বিক নিরাপত্তার জন্য দ্রুত কাজটি করছি বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button