যশোর

যশোরের শার্শায় ফেনসিডিলসহ গ্রেফতার দুই

মোঃ সোহাগ হোসেন, যশোর প্রতিনিধিঃ

যশোরের শার্শা উলাশী বাজার থেকে ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১১টার সময় তাদেরকে আটক করা হয়।

আটক আসামীরা হলো, উপজেলার সম্বন্ধকাঠি গ্রামের মৃত, মীর রওশন আলীর ছেলে, কবির হোসেন (৩৫) ও একুই গ্রামের জামেরুল ইসলামের ছেলে, হাহিবুর রহমান অপু (২১)।

ডিবি’র অফিস সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উলাশী বাজারের বকুল তলার মোড়ে অভিযান চালিয়ে (১৫) পনের বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়।

এ ঘটনায় ডিবি’র এসআই রাজেশ কুমার দাশ বাদী হয়ে শার্শা থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button