বগুড়াসংবাদ সারাদেশ

বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত কাল ২৪ মে সোমবার বিকেলে উপজেলার মাদলা চাঁচাইতারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুকুরে মারা যাওয়া দুই শিশু হলো পাঁচ বছর বয়সী মারুফ ও সাড়ে পাঁচ বছর বয়সী মিনার। মারুফ চাঁচাইতারা গ্রামের অটোটেম্পু চালক আলমগীর হোসেনের ছেলে ও মিনার একই গ্রামের মিলন রহমানের ছেলে। মৃত দুই শিশু আপন চাচাতো ভাই।এ তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button