সংবাদ সারাদেশসারাদেশ

কক্সবাজারে ফ্রিজ থেকে গৃহ কর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় শিশু গৃহ কর্মী মিফতাহ মণিকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখার ঘটনায় স্বামী-স্ত্রী সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত শিশু মিফতাহ মণি মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গার ছৈয়দ নূরের মেয়ে। দেড় বছর মহেশখালীর গোরকঘাটার সিকদার পাড়ার বাসিন্দা রশিদ বহদ্দারের মাধ্যমে ওই কিশোরীকে গৃহ কর্মীর কাজে নিয়ে যায় হারুন এবং তার স্ত্রী সোমা।

মঙ্গলবার (১৬ মে) চকরিয়া থানায় ইসহাকের ছেলে কামাল হারুন এবং তার স্ত্রী সোমা আক্তারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দু’জনকে আসামি করে হত্যা মামলা করেন ওই শিশুর বাবা ছৈয়দ নূর। গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।

জানা গেছে, গত (১০ মে) মিফতাহ মণি নামে ওই গৃহ কর্মী চকরিয়া কাকারার হাজিয়ান পাড়ার জনৈক হারুনের বাড়িতে হত্যার শিকার হয়। পরে তার মরদেহ ফ্রিজে রাখা হয়। এরপর কিশোরীর পরিবারকে জানানো হয় ডায়রিয়ার কারণে ওই গৃহ কর্মীর মৃত্যু হয়েছে। পরে বিষয়টি ওই গৃহকর্মীর পরিবারে জানাজানি হলে মহেশখালীতে তার মরদেহ এনে অ্যাম্বুলেন্সে রেখে বাড়ির মালিক হারুন এবং তার স্ত্রী সোমা পালিয়ে যায় বলে অভিযোগ করেন মিফতাহর পরিবার। সে সময় তারা ওই কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন এবং মৃত্যুর পরবর্তী তার মরদেহ ফ্রিজে রাখার আলামত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে শারিরীক নির্যাতন করে এই শিশু গৃহকর্মীকে হত্যা করে ফ্রিজে রেখেছিলেন হারুন এবং সোমা। 

পুলিশ জানান, বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। তদন্ত করে যথাযত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button