রাজশাহী সংবাদ

রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড়ে এ ম্যুরালের উদ্বোধন করেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী জেলা পরিষদ চেয়াম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ আসনের সাংসদ মুনসুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, সাবেক নারী সাংসদ জিন্নাতুন নেসা তালুকদার, শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা প্রমুখ।

জানা গেছে, রাজশাহী জেলা পরিষদ প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করেছে। এটির উচ্চতা ২১ ফুট।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button