রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে টাকাসহ ৫ জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ১৭ ফেব্রুয়ারি বুধবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের কদম বাগানের মধ্যে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় রাজশাহী মহানগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আসামী মোঃ নকির আলী (৩২), মৃত লুৎফর আলীর ছেলে মোঃ কালু (৪০), মৃত ফায়েজুল শেখের ছেলে মোঃ তরিকুল (২৫), মৃত মজির উদ্দিনের ছেলে মোঃ বাবু (৫০) এবং ডাঁশমারী গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে আসামী মোঃ রফিকুল ইসলাম (৩২)কে গ্রেফতার করে এবং আসামীদের হেফাজত হতে ০২ (দুই) প্যাকেট খোলা তাস, নগদ ১২,২৫০ (বার হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button