চাপাইনবাবগঞ্জস্লাইডার

নদীতে গোসল করতে নেমে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে একই সাথে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

উপজেলার শ্যামপুর ইউপির উমরপুর খোঁচপাড়ার পাগলা নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মৃতরা হলো- একই এলাকার মেসের আলীর ছেলে জিহাদ ও আব্দুল মতিনের ছেলে নয়ন আলী। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এছাড়া দুইজনই স্থানীয় নুরানী মাদরাসার ছাত্র ছিল।

ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম বলেন, দুপুরে একসঙ্গে নদীতে গোসল করতে যায় জিহাদ ও নয়ন। নদীতে নামার পরে তারা ডুবে যায়। দীর্ঘক্ষণ পর বাড়িতে ফিরে না আসার কারনে স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button