সংবাদ সারাদেশ

বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদ চলমান ডেস্কঃ

বন্যার পানিতে পড়ে সোহান মিয়া এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল রবিবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ বালিজুড়ী ইউপির মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সোহান মিয়া ওই উপজেলার বালিজুড়ী ইউপির মির্জাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার সন্ধ্যায় বন্যাদুর্গত এলাকায় সোহান হঠাৎ বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে লাশ ভেসে উঠে।

মাদারগঞ্জ ইউএনও মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button