সংবাদ সারাদেশ

কক্সবাজারে পাহাড়ের মাটি চাপা পড়ে নিহত এক বৃদ্ধ

কক্সবাজার প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার কক্সবাজারে পাহাড় ধসে মোহাম্মদ আজম নামে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকাল ৭টার দিকে জেলা সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলার পাড়া এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মোহাম্মদ আজম পাহাড় কেটে ঘর নির্মাণ করে ছিলেন। সেই বাড়িতে রাতে পাহাড়ের কিছু মাটি ধসে পড়ে। সেই মাটি সরানোর জন্য মোহাম্মদ আজম সেখানে যান। এ সময় ধসে পড়া মাটি সরানোর সময় ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়লে তিনি চাপা পড়েন।

পরে তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন সহ তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button