নওগাঁরাজশাহী সংবাদ

নওগাঁ রাণীনগরে হেরোইনসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২৭ গ্রাম হেরোইনসহ মো. ফাইন (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বালুভরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফাইন উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত
আয়নাল হকের ছেলে।

জানা গেছে, নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালায়।  এ সময় ফাইনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ২৭ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ।

এ ঘটনায় রাণীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button