সংবাদ সারাদেশ

কুয়াকাটায় বাসচাপায় নিহত ১

কুয়াকাটা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় বাসচাপায় কমল দাস নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন। 

জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন কমল। এ সময় নয়াপাড়া এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস কমলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান কমল।মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসটি জব্দ করা হলেও পালিয়েছন  চালক ও হেলপার।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button