বাগমারারাজশাহী সংবাদ

রাজশাহীতে ডিজিটাল প্রতারক চক্রের ২জন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় প্রতারনার অভিযোগে ডিজিটাল প্রতারক চক্রের ২জন সদস্য গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বাগমারা থানাধীন পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃত হলো : বাগমারা থানাধিন জয়পুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোঃ ইয়াসিন আলী (৩৫) ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধিন ডন্ডপাল গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ মোজাফ্ফর হোসেন রনি (২৭)।

র‌্যাব জানায়, প্রতারনার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজশাহী জেলার বাগমারা থানায় মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার দদুপুর সাড়ে ১২ টার দিকে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button